Your compare list is empty!
Compare Product (0)
closeYour compare list is empty!
YOUR CART
closeYour shopping cart is empty!
সম্মানিত ক্রেতাবৃন্দ, Mobile Point BD সব সময় গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমাদের সেবার মান উন্নত, দ্রুত এবং স্বচ্ছ রাখার লক্ষ্যে কিছু নিয়মাবলি অনুসরণ করা হয়। এগেইনকার্ট থেকে কোনো কম্পিউটার পণ্য বা গ্যাজেট কেনার পূর্বে গ্রাহকদের নিচের নিয়মাবলিগুলো গুরুত্বসহকারে পড়ার জন্য অনুরোধ করা হলো।
১. প্রস্তুতকারক নির্ধারিত ওয়ারেন্টি: বিক্রয়কৃত পণ্যের ওয়ারেন্টি মূলত সংশ্লিষ্ট ব্র্যান্ড বা প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রদান করে থাকে। Mobile Point BD এখানে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে মূল ব্র্যান্ডের ওয়ারেন্টি শর্তাবলি কার্যকর করতে সহায়তা করে।
২. আন্তর্জাতিক ও বিসিএস নীতিমালা: প্রতিটি পণ্যের ওয়ারেন্টি সেবা আন্তর্জাতিক, দেশীয় এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS) কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রদান করা হয়।
৩. সার্ভিস সেন্টার: ঢাকা শহরের গ্রাহকদের সরাসরি আমাদের সার্ভিস সেন্টারে পণ্য নিয়ে আসার অনুরোধ করা হচ্ছে। ঢাকার বাইরের গ্রাহকরা কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠিয়ে ওয়ারেন্টি ক্লেইম করতে পারবেন।
৪. ওয়ারেন্টি প্রযোজ্যতা: সকল পণ্যের ওয়ারেন্টি হয় না। শুধুমাত্র প্রস্তুতকারক কোম্পানি যেসকল পণ্যে ওয়ারেন্টি ঘোষণা করেছে, সেগুলোর ক্ষেত্রেই তা কার্যকর হবে।
৫. ল্যাপটপ ব্যাটারি ও অ্যাডাপ্টার: ল্যাপটপের ব্র্যান্ড ভেদে ওয়ারেন্টি ১-৩ বছর হলেও, সকল ল্যাপটপের ব্যাটারি ও অ্যাডাপ্টারের ওয়ারেন্টি শুধুমাত্র ১ বছর।
১. ত্রুটি সংশোধন: ওয়ারেন্টির আওতাভুক্ত কোনো পণ্যে ত্রুটি পাওয়া গেলে তা মেরামতের মাধ্যমে দূর করা হয়। পণ্যের ধরন অনুযায়ী তা সাথে সাথে পরিবর্তন (Replacement) করে দেওয়া হতে পারে।
২. স্টক ও রিপ্লেসমেন্ট: যদি নির্দিষ্ট মডেলের পণ্য পরিবর্তনের প্রয়োজন হয় এবং তা আমাদের স্টকে না থাকে, তবে সমমানের অন্য কোনো ব্র্যান্ডের পণ্য দিয়ে তা পরিবর্তন করা হতে পারে।
৩. মূল্য সমন্বয় ও রিফান্ড: যদি মেরামত বা সমমানের পণ্য দিয়ে পরিবর্তন সম্ভব না হয়, তবে অবচয় মূল্য সমন্বয় করে উন্নত কোনো মডেল দেওয়া হতে পারে অথবা অর্থ ফেরত (Refund) দেওয়া হতে পারে।
৪. সার্ভিস টাইম: ওয়ারেন্টি সার্ভিসের জন্য সাধারণত ৫-৭ দিন সময় লাগে। তবে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির প্রয়োজন হলে ৩৫-৪০ দিন বা তার বেশি সময় লাগতে পারে।
১. ডাটা ব্যাকআপ: সার্ভিসিং চলাকালীন কোনো সফটওয়্যার বা ডাটা নষ্ট বা হারিয়ে গেলে তার দায়ভার Mobile Point BD বহন করবে না। গ্রাহককে নিজ দায়িত্বে ডাটা ব্যাকআপ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
২. অপারেটিং সিস্টেম: বিক্রয়ের সময় সেটআপ করে দেওয়া অপারেটিং সিস্টেম বা কাস্টমাইজড সফটওয়্যার ওয়ারেন্টির আওতাভুক্ত নয়।
‘লাইফ-টাইম ওয়ারেন্টি’ মানে পণ্যটি বাজারে প্রচলিত থাকা পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা। যদি কোনো পণ্য বাজারে অপ্রচলিত (EOL - End of Life) হয়ে যায়, তবে তা আর ওয়ারেন্টির আওতায় আসবে না। বিসিএস নীতিমালা অনুযায়ী গ্রাহক সর্বোচ্চ ২ বছর পর্যন্ত এই সুবিধা ভোগ করতে পারবেন।
মনিটরের ডেড পিক্সেল (Dead Pixel) জনিত ওয়ারেন্টি ক্লেইম করার জন্য ন্যূনতম ৩টি বা তার বেশি ডেড পিক্সেল দৃশ্যমান হতে হবে।
অসতর্ক ব্যবহার, পানিতে ভেজা, ভেঙে যাওয়া, পুড়ে যাওয়া বা আঘাতপ্রাপ্ত হওয়া।
পণ্যের সিরিয়াল নাম্বার বা স্টিকার আংশিক বা সম্পূর্ণ মুছে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে।
মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড বা র্যামে মরিচা (Rust), ফাংগাস বা গভীর আঁচড় থাকলে।
মাদারবোর্ড বা প্রসেসরের পিন বাঁকা, ভাঙ্গা বা বিকৃত অবস্থায় পাওয়া গেলে।
বায়োস (BIOS) পাসওয়ার্ড ভুলে গেলে বা লক করে ফেললে তা ওয়ারেন্টির আওতায় পড়বে না।
অ্যাপল ম্যাকবুকের অরিজিনাল অপারেটিং সিস্টেম মুছে ফেললে।
প্রিন্টার কার্টিজ, টোনার, হেড, রোলার, ড্রাম ইত্যাদি এবং বিভিন্ন পণ্যের পাওয়ার অ্যাডাপ্টার ওয়ারেন্টির আওতা বহির্ভূত।
প্রিন্টারে অননুমোদিত কালি বা টোনার ব্যবহার করলে।
১. বক্স সংরক্ষণ: ওয়ারেন্টি ক্লেইম করার সময় পণ্যের মূল বক্স সাথে আনা বাধ্যতামূলক।
২. পণ্য সংগ্রহ: ওয়ারেন্টি সম্পন্ন হওয়ার পর ২ মাসের মধ্যে পণ্য সংগ্রহ করতে হবে। অন্যথায় কোম্পানি উক্ত পণ্যের দায়ভার বহন করবে না।
৩. ইনভয়েস ভেরিফিকেশন: প্রতারণা এড়াতে Mobile Point BD-এর ইনভয়েস যাচাই করে পণ্য কিনুন। কোনো তৃতীয় পক্ষ থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে ইনভয়েস যাচাই করতে আমাদের হটলাইনে যোগাযোগ করুন।
বিঃদ্রঃ ওয়েবসাইটের কারিগরি ত্রুটির কারণে কোনো পণ্যের মূল্য ভুল প্রদর্শিত হলে, উক্ত অর্ডারটি বাতিল করার পূর্ণ অধিকার Mobile Point BD সংরক্ষণ করে।
ওয়ারেন্টি সংক্রান্ত যেকোনো পরামর্শ বা অভিযোগের জন্য আমাদের ইমেইল করুন:
হটলাইন: +8801840070770